কথা বলতে গিয়ে বিভেদ সৃষ্টি করা যাবে না: জামায়াত সেক্রেটারি

চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিক দলের নেতাদেরকে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কারো বিরুদ্ধে বলতে গিয়ে নিজেদের ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় রাজনৈতিক সফরকালে এ রুটে যাওয়ার সময় ঘাটে অবস্থানরত জামায়াতের নেতারা ও এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ৫ আগস্ট এর চেতনাকে কঠোরভাবে ধারণ করি। একই সঙ্গে একটি কল্যাণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার রাষ্ট্র গঠনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। বিগত বছরে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে জামায়াত তাতে অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়েছে। ওই সময় জাতীয় সংসদে কমবেশি জামায়াতের প্রতিনিধিত্ব ছিল।

তিনি বলেন, জামায়াতে ইসলামী এরই মধ্যে সবগুলো আসনে তাদের প্রার্থী সম্পন্ন করেছে। এরপরও অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। তারাও ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগের চাইতে বেশি আগ্রহী হয়েছেন। নির্বাচন এগিয়ে আসলে অনেক সমীকরণ হয়। কে কার সঙ্গে জোট করবে এবং জোটে কয়টি দল থাকবে। নির্বাচনের সময় যত এগিয়ে আসবে এ জোট করার বিষয়টি তত গুরুত্ব পাবে।

জামায়াত সেক্রেটারি বলেন, আমাদের দল জোট করার ক্ষেত্রে অনেকটা ছাড় দেবে। এর কারণ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা মাঠে আন্দোলন করেছে, দেশ ও জাতির স্বার্থে তাদের আলাপ আলোচনার মাধ্যমে আসন দিয়ে সুযোগ করে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের ইসলামের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারি মো. জুবায়ের হোসেন ও সহ-সেক্রেটারি সুলতান মাহমুদ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে