প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা তোমাদের হাতে ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে চাই। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান একসঙ্গে বসবাস করবে।
সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। সব মানুষকে সম্মান ও ভালোবাসতে হবে। আমরা সম্প্রীতি, দুর্নীতি-সন্ত্রাস ও শোষণমুক্ত বাংলাদেশ চাই।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাওলানা মো. দেলোয়ার হোসেন সাঈদীসহ হাজার হাজার মানুষকে জুলুম নির্যাতন করে মারা হয়েছে। অনেক মানুষকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে। দেশের আঠার কোটি মানুষের চোখের জলে মহান আল্লাহ সাড়া দিয়ে আমাদের মুক্ত করেছেন। আজ আমরা মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছি। আমরা স্বাধীন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্যাতিত মানুষের রক্তে ২৪ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের ডাকে সাড়া দিয়ে আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লবে সবার অংশগ্রহণে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। কেউ চিরতরে পঙ্গু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এ দেশ হবে, মুসলিম, হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোনো রক্তপাত দেখতে চাই না। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষ্যে দেশটা হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
২ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
২ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
৩ দিন আগে