প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত আছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়েছে।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে প্রতিনিধি দলে রয়েছেন দলের আরও পাঁচ নেতা।
হাইকোর্টের এক রায়ের আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করেছিল। পরে গত ৩ আগস্ট দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ওই সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জামায়াতে ইসলামী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। আগামী জাতীয় নির্বাচনের জন্যও জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছে দলটি। এ বিষয়ে শুনানি চলছে।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এসব অপরাধের বিচারের উদ্যোগ নেয়। ওই সময় গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামীর শীর্ষ বেশ কয়েকজন নেতার ফাঁসি হয়েছে।
ওই বিচারিক প্রক্রিয়া নিয়ে অবশ্য জামায়াতে ইসলামীর অভিযোগ রয়েছে। দলটির দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূল করতে ওই সময় জামায়াত নেতাদের ফাঁসির রায় দেওয়া হয়। বর্তমানে একই ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১৭ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে