কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : চরমোনাই পীর

শরীয়তপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কার ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছিল। কিন্তু সংস্কার কার্যকর হওয়ার আগেই নির্বাচনের ঘোষণা দিয়েছে। মনে হচ্ছে, কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে। সেই শক্তি থেকে মুক্ত হয়েই বাংলাদেশকে পরিবর্তন করতে হবে।’

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, যে জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠিত হয়, তা ফ্যাসিস্ট চরিত্রের সরকার ছাড়া আর কিছুই নয়। সেই সরকারের আমলে দেশের সম্পদ বিদেশে পাচার হয়, বেগমপাড়া গড়ে ওঠে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘১৯৭১ সালে হাজারো মানুষ জীবন দিয়েছে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আজ আমরা দেখছি—ষড়যন্ত্র, বিদেশি অ্যাজেন্ডা বাস্তবায়ন, দুর্নীতি আর লুটপাটে দেশকে নষ্ট করা হচ্ছে। আমাদের পরিবর্তন আনতেই হবে। এজন্য জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। এতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, আর কোনো ফ্যাসিস্ট চরিত্রের সরকার প্রতিষ্ঠিত হবে না।’

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘আমরা এই দেশের সন্তান, তাই এর ভালো-মন্দ নিয়ে ভাবার দায়িত্ব আমাদেরই। ফ্যাসিস্ট, চাঁদাবাজ, খুনিদের যেন আর কখনো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা না হয়।’

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা সভাপতি মুহাম্মদ তারেক জামিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইউসুফ আবরার। এ সময় আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি এসএম আহসান হাবীব, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ কেরামত আলী, ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারি জেনারেল।

এছাড়াও শরীয়তপুর-৩ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া সরদার, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সভাপতি মুফতি ফেরদৌস আহমেদ, ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি ও শরীয়তপুর-২ আসনের এমপি প্রার্থী মুফতি ইমরান হোসাইন, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ ফিরোজ আলম ঢালী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মনির হোসাইন, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আলী আজগর ও ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী বক্তব্য রাখেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৭ দিন আগে