জামায়াত মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়: হেফাজত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ইসলামের শেকড় উৎপাটনের মিশনে লিপ্ত। আমাদের কাছে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। মওদুদির গোটা জীবন কেটেছে সেই সাহাবায়ে কেরামকে বিতর্কিত করার কাজে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি স্বীকার না করা হলে এবং তাদেরকে বিতর্কিত করা গেলে কোরআন-হাদিস বিতর্কিত হয়ে যাবে। জামায়াতে ইসলামী সাহাবায়ে কেরামকে বিতর্কিত করার মাধ্যমে কোরআন ও হাদিসের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে চায়। এ জন্য বিশ্বের শীর্ষ উলামায়ে কেরামের ফতোয়া হলো- জামায়াতে ইসলামীর ইসলাম মদিনার ইসলাম নয়, তারা মওদুদির ইসলামের অনুসারী।

শনিবার (৮ নভেম্বর) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন সংগঠন দাওয়াতুল ইহসান বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন।

হেফাজত আমির তার বক্তৃতায় আরও বলেন, মওদুদির ফেতনা কাদিয়ানিদের ফেতনা থেকেও ভয়ংকর। কারণ, কাদিয়ানিজম হলো- ইসলামের বাইরের ফেতনা। যা সবাই সহজে চিনতে পারে, কিন্তু মওদুদিজম হলো- ইসলামের ঘরের ফেতনা। যে ফেতনার ভয়াবহতা সবাই ধরতে পারে না।

দাওয়াতুল ইহসান বাংলাদেশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা মাহমুদ হাসান ও মাওলানা ইমরানুল বারী সিরাজীর সঞ্চালনায় জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মীর ইদরিস নদভী, মুফতি মুনির হোসাইন কাসেমী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি জাবের কাসেমী, মুফতি মোহাম্মদ বিন আব্দুর রহমান হাফেজ্জী, মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, মাওলানা এনামুল হক মুসা, মুফতি সালাহ্ উদ্দিন, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা রিদওয়ান রফিকী, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মুফতি সুহাইল আহমাদ, মুফতি আম্মার মানসুর, মাওলানা উবাইদুর রহমান, মুফতি আবু বকর সুহাইল ও মাওলানা নাজমুল হাসান প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১৪ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে