প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশবাসীর প্রত্যাশা ছিলো আওয়ামী ফ্যাসিবাদ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে নতুন করে আর কোনো লুটেরা, দখলদার ও চাঁদাবাজ থাকবে না। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো চাঁদাবাজ ও দখলদারের যাঁতাকলে দেশবাসী নিমজ্জিত। চিহ্নিত রাজনৈতিক দলের পরিচয়ে দেশব্যাপী চাঁদাবাজি ও দখলদারির মহোৎসব চলছে।
বুধবার (২২ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনকে সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, চাঁদাবাজ ও দখলদারদের রাজনৈতিক কোনো পরিচয় নেই। তাদের পরিচয় শুধুই চাঁদাবাজ ও দখলদার। আমরা এদের কোনো অস্তিত্ব দেখতে চাই না। এদের বিরুদ্ধে জিরু টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।
মাওলানা ইমতিয়াজ আলম আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত নগর সম্মেলন ২০২৫ সফল করার জন্য মহানগরবাসীর প্রতি আহ্বান জানান।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন আলহাজ আলতাফ হোসাইন, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম রফিকুল ইসলাম, মাওলানা জিয়াউল আশরাফ, মাওলানা কামাল হোসাইন, এম এম শোয়াইব, মুফতি আবদুল আহাদ, মাওলানা নাজিম উদ্দীন, আলহাজ শিব্বির আহমাদ সাব্বির, প্রকৌশলী গোলাম মোস্তফা, হাফেজ মাওলানা গোলামুর রহমান আজম প্রমুখ।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
৩ দিন আগে