গ্রাম-শহর-অলিগলি জিতবে এবার ‘শাপলা কলি’: সারজিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ২০: ৪২

শেষ পর্যন্ত দলের নির্বাচনি প্রতীক নিয়ে অবস্থান বদলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘শাপলা কলি’কে দলটি মেনে নিয়েছে প্রতীক হিসেবে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এই প্রতীকের পক্ষে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন।

রোববার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে সারজিস লিখেছেন, ‘গ্রাম শহর অলিগলি, জিতবে এবার শাপলা কলি।’

‘শাপলা’র বদলে ‘শাপলা কলি’ মেনে নিয়ে সারজিসের করা এই পোস্ট এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে রোববার এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘শাপলা কলি’কে প্রতীক হিসেবে মেনে নেওয়ার ঘোষণা দেন গণমাধ্যমে। তিনি বলেন, ‘আমরা শাপলা কলি নেব। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমরা আজ (রোববার) ইসিতে দরখাস্ত দিয়েছি। এখানে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি অপশন রাখা হয়েছে।’

নির্বাচনি প্রতীকের সবশেষ সংশোধিত তালিকাতেও শাপলা না থাকায় স্পষ্টতই এই তিনটি অপশন থেকে এনসিপির জন্য ‘শাপলা কলি’ই বরাদ্দ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এনসিপির এ ঘোষণা মধ্য দিয়ে প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দলটির চার মাসের ‘দ্বন্দ্ব’ ও ‘উত্তেজনা’রও অবসান ঘটছে। দলটি গত ২২ জুন ইসিতে নিবন্ধনের আবেদনের সময় নিজেদের নির্বাচনি প্রতীক হিসেবে চেয়েছিল ‘শাপলা’।

জাতীয় প্রতীক বিবেচনায় ইসি দলটিকে এ প্রতীক বরাদ্দ দেয়নি। একই বিবেচনায় এনসিপির পাঁচ দিন আগে ‘শাপলা’ প্রতীকের জন্য আবেদন করা নাগরিক ঐক্যকেও না করে দেয় ইসি। তবে এনসিপি তখন থেকেই বলে আসছে, জাতীয় প্রতীক হিসেবে ইসি এই প্রতীক বরাদ্দ না দেওয়ার যে কারণ দেখাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। এনসিপিকে ‘শাপলা’ প্রতীকই দিতে হবে।

এর মধ্যে ইসি একাধিকবার তাদের নির্বাচনি প্রতীকের তফসিল পরিবর্তন করে বেশকিছু প্রতীক নতুন করে অন্তর্ভুক্ত করেছে। তবে সে তালিকায় স্থান হয়নি শাপলার। সবশেষ গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সি ‘শাপলা কলি’কে প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করে।

সে দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপি এ প্রতীককে মেনে নেয়নি। দলটির কেন্দ্রীয় নেতাদের বড় অংশই অনলাইন-অফলাইনে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তারা এ-ও বলেন, ‘শাপলা’র বদলে ‘শাপলা কলি’ প্রতীকের তালিকায় যুক্ত করার মাধ্যমে ইসি প্রকারান্তরে এনসিপিকে ছোট দল হিসেবে ইঙ্গিত করেছে।

তিন দিনের মাথায় এনসিপি সে অবস্থান থেকে সরে এলো। এখন এনসিপির নেতাদের আরও অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শাপলা কলি’র পক্ষে সরব হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে