‘জনগণের ক্ষতি হবে এমন সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেন না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোবার ঢাকার নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃতের কারণে। প্রধানমন্ত্রী যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা করেন এতে জনগণের উপকার হবে কিনা। জনগণের ক্ষতি হবে এমন কোন সিদ্ধান্ত তিনি কখনোই নেন না।

প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের কারনেই আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলেও উল্লেখ করেন সালমান এফ রহমান এমপি৷

রোবার ঢাকার নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পৃথিবীতে যে নতুন প্রযুক্তি এসেছে তার সঙ্গে আমাদের নিজেদের তাল মিলিয়ে থাকতে হবে। নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার দিকে এগিয়ে নিতে হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থাটির পরিচালক মো. আমিন উদ্দিন, সাইদুজ্জামান, আসলাম সিকদার ও জেলা কমান্ডান্ট মো. আলমগীর সিকদারসহ আরো অনেকে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে