প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জাতির অপূরণীয় ক্ষতি করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের রাজনৈতিক সংকট তৈরিতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক শতভাগ দায়ী। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দেওয়া রায় রাষ্ট্রবিরোধী।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিচারপতি খায়রুল হককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে রাষ্ট্রের ক্ষতি করতে না পারেন। তার রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিলের রায়কে কার্যকর করা হয়েছে। এতে বাংলাদেশের পরবর্তী সময়ের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
খাইরুল হকের গ্রেপ্তারের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি বাংলাদেশের একজন বড় শত্রু। তিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন। একটা বড় পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্বে ছিলেন। সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তার দেওয়া রায় রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্ব হলেও তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। সঠিকভাবে সব বিষয়গুলোর তদন্ত হবে এবং সঠিকভাবে তার বিচারকার্য সম্পাদন হবে সেটাই আমরা আশা করি।’
এ সময় শিশু একাডেমি স্থানান্তরে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন, ‘শিশু একাডেমির ভবনটি ভেঙে ফেলার জন্য কথাবার্তা চলছে বা এ ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে আমরা জেনেছি। আমরা এটার বিরোধিতা করি। কারণ এটি শিশুদের একটি প্রতিষ্ঠান। যেটা দিয়ে শিশুদের বেড়ে ওঠা, তাদের মানসিকতা তৈরি করা, তার এক্সট্রা কারিকুলাম আক্টিভিটি তৈরি করা হয়। এটি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা উদ্যোগ। তিনি এই শিশু একাডেমি নির্মাণ করেছিলেন এবং সারা দেশেই এর শাখা রয়েছে। ভবনটি থেকে সরানো একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না। এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট বক্তব্য, শিশু ভবনটি স্থানান্তরিত করা হোক, এটা আমরা চাই না।’
এর আগে বেলা ১১টার দিকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাবহ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। স্বজনহারা পরিবারের পাশে বিএনপি থাকবে বলে আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে