জুলাই সনদে বিএনপি সই করবে কি না— ফখরুল বললেন অপেক্ষা করুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: রাজনীতি ডটকম

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ বিএনপি সই করবে কি না— এ প্রশ্নের কোনো সরাসরি উত্তর পাওয়া যায়নি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। এ প্রশ্নের উত্তর জানতে তিনি সবাইকে অপেক্ষা করতে বলেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে দলীয় কর্মসূচি চলাকালে একটি গণমাধ্যমকে মোবাইল ফোনে এমন কথা বলেছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কি না, তা জানার জন্য অপেক্ষা করুন। বিএনপি যেগুলো বলেছে, বিএনপি যেসব নোট অব ডিসেন্ট দিয়েছে, সেগুলো সনদে লিপিবদ্ধ করা হলে আমরা সিদ্ধান্ত নেব।

বিএনপি মহাসচিব আরও বলেন, কালকের (শুক্রবার) দিন পর্যন্ত অপেক্ষা করুন, সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না জানতে পারবেন।

এ সময় সংস্কার ইস্যুতে বিএনপি অত্যন্ত ইতিবাচক বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’গুলো সনদে লিপিবদ্ধ হয়।

‘গণভোট তো বিএনপি মেনে নিয়েছে। একটু অপেক্ষা করুন। অস্থির হইয়েন না, টেনশন থাকা ভালো। কালকের দিন পর্যন্ত অপেক্ষা করুন,’— বলেন বিএনপি মহাসচিব।

এর আগে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নম্বর বেগুনবাড়ি ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। এ সভায় তিনি বলেন, জনগণ ভোট দিতে চায়, জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখানে আমরা কোনো আপস করব না। এ জন্য এখন ওইসব পিআর বাদ দিয়ে আসেন সঠিকভাবে নির্বাচনটা করি। সেই জিতবে, মানুষ যাকে ভোট দেবে। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে। তখন আমরা এই সমস্যাগুলো সমাধান করব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

২ দিন আগে

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়: রুহুল কবির রিজভী

বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

৪ দিন আগে

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

৬ দিন আগে

জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে ঢুকবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

৬ দিন আগে