ভোট গণনায় 'অস্বাভাবিক' বিলম্বের অভিযোগ জামায়াতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল প্রকাশে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অস্বাভাবিক বিলম্ব এবং ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, একাধিক আসনে প্রকৃত ফলাফল বদলে দেওয়ার মতো ঘটনা ঘটছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ জানান তিনি।

জুবায়ের বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেক আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণায় অহেতুক কালক্ষেপণ করা হচ্ছে, যা জনমনে সন্দেহের উদ্রেক করছে। কমিশনের এই রহস্যময় ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে স্বচ্ছতার ভিত্তিতে সঠিক ফলাফল ঘোষণার দাবি জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাহী পরিষদের বৈঠকের পর ‘নির্দেশনা’ তুলে ধরবে জামায়াত

সেখানে বলা হয়, অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

৬ ঘণ্টা আগে

দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার

তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের জন্যই আমার পথচলা শুরু। এটি কোনো একক নির্বাচনী লড়াই নয়, বরং দীর্ঘমেয়াদি সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অংশ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন নাগরিকত্বের চর্চাই ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

৬ ঘণ্টা আগে

বৈঠকে বসেছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯ আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসনে বিজয়ী হয়েছে। ১১ দলীয় জোট থেকে আরো কয়েকজন প্রার্থী জয়লাভ করেছেন।

৭ ঘণ্টা আগে

জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি : হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন ছিল আমার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু আমার পাশে ছিল সাধারণ মানুষ। তাদের সমর্থন ও আস্থার কারণেই আমি বিজয়ী হয়েছি।

৭ ঘণ্টা আগে