দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : এম এ মালেক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, আমাদের নেত্রী অসুস্থ আছেন, তার জন্য দোয়া করুন। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তার জন্যও দোয়া করুন। দেশে একটি সত্যিকারের নির্বাচন দরকার, আর সে লক্ষ্যে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।

শনিবার (৪ অক্টোবর) সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও মুহতামিম শায়খ মুহিউল ইসলাম বুরহানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এম এ মালিক বলেন, ‘এই মাদরাসা সিলেটের গর্বের প্রতিষ্ঠান। নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের সেবা করতে, আমি সেই কাজে নিজেকে নিবেদন করব। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।’

পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, ‘ভারতের কারণে আমরা বারবার ব্যাহত হয়েছি। তাই দেশের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ যুক্ত করেছিলেন। আমরা সেই আদর্শে বিশ্বাস করি। দেশের কল্যাণে, মানুষের সেবায়, আল্লাহর ওপর ভরসা রেখেই এগিয়ে যেতে হবে।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে এম এ মালিক বলেন, ‘আমি আপনাদের যেকোনো সমস্যায় পাশে থাকতে চাই। আমাদের চেয়ারম্যান তারেক রহমান আপনাদের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১৭ ঘণ্টা আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১৮ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১৮ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে