তাসনিম জারা পারলেন!

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার সবুজবাগ থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তাসনিম জারা। ছবি: তাসনিম জারার ফেসবুক থেকে

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দুই দিনের মধ্যে নিজ আসনের ১ শতাংশ ভোটারের সইসহ মনোনয়নপত্র জমা দেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা তাসনিম জারা। শেষ পর্যন্ত সে লক্ষ্য পূরণে সক্ষম হয়েছেন তিনি। চার হাজার ৬৯৩ জন ভোটারের সই সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রায় শেষ সময়ে রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন কার্যালয়ে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা।

নিজেই ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তাসনিম জারা। ভোটারদের সইয়ের নথিপত্রসহ মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ের একটি ছবি সোমবার রাতে পোস্ট করেছেন তিনি। বিস্তারিত কিছু না লিখে চার শব্দের একটি স্ট্যাটাসে জানিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার লড়াই উৎরে যাওয়ার কথা। লিখেছেন, ‘উই হ্যাভ মেড ইট!!!’

ঢাকা-৯ আসনে এনসিপি প্রার্থী হিসেবে তাসনিম জারার নাম ঘোষণা করেছিল শুরুতেই। তখন থেকেই এ আসনে নির্বাচনি জনসংযোগ চালিয়ে আসছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে এসে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি নির্বাচনি জোট করলে সে সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাসনিম।

পরে জামায়াত-এনসিপি জোটের আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন গত শনিবার (২৭ ডিসেম্বর) দল থেকে পদত্যাগের খবর জানান তিনি। এ দিনই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থী স্বতন্ত্র হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তার আসনের ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সই জমা দিতে হয় মনোনয়নপত্র সংগ্রহের জন্য। আগে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা ও প্রস্তুতি থাকায় তাকে দুই দিনের মধ্যে এ আসনের মোট ভোটার চার লাখ ৬৯ হাজার ৩০০ জনের ১ শতাংশ তথা চার হাজার ৬৯৩ জন ভোটারের সই সংগ্রহের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

এর আগে এনসিপির প্রার্থী হিসেবেই নিজের নির্বাচনি খরচ প্রতি ভোটারের বিপরীতে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ১০ টাকা হিসাবে প্রায় ৪৭ লাখ টাকা দুই দিনের মধ্যে ক্রাউডফান্ডিং তথা সাধারণ মানুষের কাছ থেকে অনুদান হিসেবে সংগ্রক করেছিলেন তাসনিম জারা। দুই দিনের মধ্যে তিনি ১ শতাংশ ভোটারের সইও সংগ্রহ করতে সমর্থ হলেন।

তাসনিম জারা যে ঢাকা-৯ আসনে নির্বাচন করবেন, এটি রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা ও মান্ডা এলাকা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার চার লাখ ৬৯ হাজার ৩০০ জন। এ আসনে বিএনপি প্রার্থী করেছে হাবিবুর রশিদ হাবিবকে। ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৮ দিন আগে