নির্বাচনী তফসিল ঘোষণা পরবর্তী সম্ভাব্য সহিংসতা এড়াতে সতর্ক ডিএমপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডিএমপি লোগো

নির্বাচন কমিশন আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। আর তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গতকাল মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এই নির্দেশনা দেন। তিনি নির্বাচনের তফসিল ঘোষণার পর যেকোনো সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় কঠোর সতর্কতা, টহল বাড়ানো এবং নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করার বিষয়ে জোর দেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই বৈঠকে অংশ নেওয়া ডিএমপির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরেক কর্মকর্তার জানান, বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা করেছেন এবং বলেছেন, কর্তৃপক্ষ অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করতে এবং দায়ী ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করতে চায়।

প্রতিটি ঘটনার জন্য সংশ্লিষ্ট অপরাধ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে থাকায় প্রয়োজনে বাড়তি ব্যবস্থা নিতে নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। রাতের টহলের কার্যকারিতা বাড়াতে পুলিশকে জোরে সাইরেন ও হুইসেল ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়েছে।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইকবাল হোসেনও নিশ্চিত করেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ গতকাল বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ ব্যবস্থা নেবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

যমুনায় শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে তারেক রহমান

সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।

২ দিন আগে

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ

রাশেদ খাঁনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান

২ দিন আগে

১ বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় প্রায় ৩ গুণ

দলের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।

৩ দিন আগে

এবার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে না: রুহুল কবির রিজভী

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’

৩ দিন আগে