প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির অবরোধ মানেই মানুষকে অবরুদ্ধ রাখা। কিন্তু জনগণ ঘৃণা দিয়ে তাদের অবরোধকে প্রত্যাখ্যান করেছে। আন্দোলনের নামে তারা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে চায়। তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে পুলিশ মেরেছে। দায়িত্বরত সাংবাদিকদের আহত করেছে। হাসপাতাল ভাঙচুর করেছে। অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। তাই দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের এই প্রত্যাখ্যান থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। তাদের নেতাদের তওবা পড়া উচিত।
সোমবার রাজধানীর শ্যামলী ক্লাবের সামনে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়াম লীগের এই নেতা বলেন, দেশের মানুষের ক্ষতি করার লক্ষ্যে ধ্বংসযজ্ঞ চালাবেন না। মানুষের গায়ে হাত দেবেন না, আগুন-সন্ত্রাস করবেন না, দেশি-বিদেশি ষড়যন্ত্র করবেন না— এই মর্মে তওবা পড়ে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের পথে আসা উচিত।
তিনি আরও বলেন, বিএনপির সন্ত্রাসীদের আর ছাড় দেওয়া হবে না। যে হাত দিয়ে আগুন দেবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। যে হাত দিয়ে জনগণের ক্ষতি করার চেষ্টা করবে সে হাত গুড়িয়ে দেওয়া হবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থেকে তাদের মোকাবিলা করতে হবে।
নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে গেছে। তাই দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি, সম্প্রতি ও উন্নয়ন চায়। এদেশের জনগণই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনার মার্কা নৌকার পক্ষে রায় দেবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এম.এ.সাত্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিক তুহিন, উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ ঢাকা ১৩ আসনের বিভিন্ন ওয়ার্ড ও থানার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে
সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে