প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাগরিক প্ল্যাটফর্ম পরিচালিত এক জরিপে রাজনীতিতে যুবদের অনাগ্রহের বিষয়টিও উঠে এসেছে।
জরিপের তথ্য অনুযায়ী, রাজনীতি, ছাত্ররাজনীতিতে আগ্রহী মাত্র ১১ দশমিক ৬ শতাংশ যুব। অন্যদিকে রাজনীতি নিয়ে অনাগ্রহী যুবদের সংখ্যা আগ্রহীদের চেয়ে তিন গুণ বেশি (৩৫ দশমিক ২ শতাংশ)।
এ ছাড়া জরিপে উঠে এসেছে ৫৩ দশমিক ৮ শতাংশ যুব জাতীয় নির্বাচনে কখনো ভোট দেননি। স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যা ৪৬ শতাংশ।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘যুব জরিপ’-এ এমন চিত্র উঠে এসেছে। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে যুব সম্মেলনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপে বেরিয়ে এসেছে যে, নিজের মতামত প্রকাশের ক্ষেত্রে দেশের যুবদের বড় একটি অংশের মধ্যে দ্বিধা, অস্বস্তি বা সংকোচ কাজ করে। তাঁদের অনেকে কোনো না কোনো সময় নিজের মতামত প্রকাশ করতে গিয়ে হেনস্তা বা হয়রানির শিকার হয়েছেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৩ শতাংশ তাঁদের মতামত প্রকাশে দ্বিধা, অস্বস্তি, সংকোচের কথা বলেছেন।
অন্যদিকে ৩৬ দশমিক ৪ শতাংশ জানিয়েছেন, মতামত প্রকাশ করতে গিয়ে তাঁরা অতীতে হেনস্তা, হয়রানির শিকার হয়েছেন।
নাগরিক প্ল্যাটফর্ম যুবদের মতামত তুলে ধরতে গত সেপ্টেম্বর ও চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে অনলাইনে এই জরিপ করেছে। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী দেশের ৫ হাজার ৭৫ যুব অংশগ্রহণ করেন। জরিপে তাঁদের কাছে ভোট ও রাজনৈতিক অংশগ্রহণ, নীতি যুক্ততা, মতপ্রকাশের স্বাধীনতা ও প্রতিনিধিত্ব-সম্পর্কিত বর্তমান পরিস্থিতি জানতে চাওয়া হয়।
যুব জরিপের ফলাফল তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।
আলোচনা পর্বে সঞ্চালক এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ২০০৮ সালের পর দেশে প্রায় সাড়ে তিন কোটি নতুন ভোটার হয়েছেন। এরপর তাঁরা হয়তো ভোট দেওয়ার পূর্ণ সুযোগ পাননি, এবার পাবেন বলে আশা করেন তিনি।
তার মতে, তরুণদের ভূমিকার রাখার সুযোগ দিতে গণতান্ত্রিক চর্চা প্রয়োজন। সামনে নির্বাচন, সেখানে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।
২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করছে বাংলাদেশ। লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্যোগে গঠিত হয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। ২০১৬ সালের জুন থেকে কাজ করা এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে এসডিজি বাস্তবায়নের প্রক্রিয়াকে কার্যকর ও ফলপ্রসূ করে তোলা।

স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার সংশোধন, নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থী’ অতিরিক্ত সচিব নিয়োগ, সাতক্ষীতা-৪ আসনের জামায়েতের এমপির গাজী নজরুল ইসলামের বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে।
৭ ঘণ্টা আগে
হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরা
১৮ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে
সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে