প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামীকাল সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহারটি প্রকাশ করা হবে। এতে দলীয় আমীর ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও দেশের বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। ইশতেহার প্রকাশের মাধ্যমে দলটি তাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা দেশি-বিদেশি প্রতিনিধিদের সামনে তুলে ধরবে।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিবেচনায় রেখে এবারের ইশতেহারটি অত্যন্ত আধুনিক ও জনমুখী করে প্রস্তুত করা হয়েছে। বিশেষ বিষয় হলো, ‘জনতার ইশতেহার’ প্রণয়নে আগে থেকেই অ্যাপভিত্তিক প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে। দলটির দাবি, প্রায় ৩৭ লাখের বেশি মানুষের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ও প্রত্যাশা এই ইশতেহারে প্রতিফলিত হয়েছে।

আগামীতে হয়তো এমনও শুনতে হবে যে, জামায়াতে ইসলাম এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল–এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
৯ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দল, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এ দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
৯ ঘণ্টা আগে
মাহদী আমিন বলেন, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে ওই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণেই তারা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর কৌশল বেছে নিয়েছে।
১০ ঘণ্টা আগে
কর্নেল অলিকে জামায়াতের আমির সরাসরি ‘স্বাধীনতার ঘোষক’ না বললেও বিদ্রোহের সূচনাকারী হিসেবে তার নাম উল্লেখ করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেও জামায়াতের আমির বলেছেন, কর্নেল অলিই প্রথম বিদ্রোহ করেছিলেন এবং জিয়াউর র
১১ ঘণ্টা আগে