দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ১৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে পিছনের দিকে ঠেলে দিয়ে আফগানিস্তানের মতো রাষ্ট্রব্যবস্থায় রূপান্তর করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত এমন একটি দল, যারা দেশের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ওরা (জামায়াত) বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মুক্তচিন্তা ও গণতন্ত্রের বিকল্প নেই।”

জামায়াতের নারী-সংক্রান্ত অবস্থান নিয়ে তিনি বলেন, জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আমি জানি না সেটি সত্য না মিথ্যা। তবে যদি তিনি সত্যিই এমন কথা বলে থাকেন, তাহলে তা অন্যায়। বাংলাদেশের নারীরা কখনোই এটি মেনে নেবে না।

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মসংস্থানের বিরোধিতা করছে। তারা বলে নারীরা ঘরে থাকবে, কাজ করবে না। গার্মেন্টস খাতে কর্মরত নারীদের নাকি পাঁচ ঘণ্টার বেশি কাজ করা যাবে না—তাহলে তারা কাজ না করলে খাবে কীভাবে?

নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ ছাড়া কাউকে টাকা দেবে—এমন কথা বলা জনগণের সঙ্গে বাটপারি।

তিনি আরও বলেন, বাংলাদেশে নারী ও পুরুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। দেশের মোট জনসংখ্যায় নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। ইসলাম ধর্মেও স্পষ্টভাবে বলা হয়েছে, নারীদের যে ন্যায্য অধিকার রয়েছে, তা নিশ্চিত করতে হবে।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

৫ দিন আগে

জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে ঢুকবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

৫ দিন আগে

ইনুর রায় প্রত্যাখ্যান, রাজনৈতিক প্রতিবাদের ঘোষণা জাসদের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একই সঙ্গে রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

৬ দিন আগে

‘নিষেধাজ্ঞা থাকাকালে কোনো নামেই রাজনীতি করতে পারবে না আ.লীগ’

ডা. জাহেদ উর রহমান বলেন ‘আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না।’ আদালতে সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

৬ দিন আগে