প্রতিবেদক, রাজনীতি ডটকম

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন হাসপাতালের শয্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই তার হাতে তুলে দেওয়া হয়েছে জুলাই সনদ সই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি প্রতিনিধি দল সাবেক এই প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
এর আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।
তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি রেখে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে হাসপাতালে অবস্থানের সময় নির্ধারণ করা হবে।
এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও জাতীয় জুলাই সনদ সই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে বিএনপি। এখন পর্যন্ত বিএনপি জুলাই সনদ নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে
২ দিন আগে
নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”
২ দিন আগে
বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু
৩ দিন আগে
বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।
৩ দিন আগে