প্রতীক যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন করবেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন কিংবা যে প্রতীকই হোক না কেন, তিনি এই আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন-এমন ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন রুমিন ফারহানা।

তিনি বলেন, “আমি যা বলি, আমি তাই করি। এটা ভালো হলে ভালো, মন্দ হলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ মার্কা যা-ই হোক, নির্বাচন করব আমি সরাইল–আশুগঞ্জ থেকেই।”

বক্তব্যের শুরুতেই তিনি তার পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের কথা তুলে ধরেন। রুমিন ফারহানা বলেন, “আপনারা যদি আমার পাশে থাকেন, আমি বাংলাদেশ জয় করতে পারি এবং সরাইল–আশুগঞ্জকে একটি নতুন রূপ দিতে পারি। আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন, ১৯৭৩ সালে তিনি এই মাটি থেকেই নির্বাচিত হয়েছিলেন— সেই স্বপ্ন পূরণে আমি আজীবন আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, রুমিন ফারহানার বাবা প্রখ্যাত ভাষা সংগ্রামী ও রাজনীতিবিদ অলি আহাদ ১৯৭৩ সালের নির্বাচনে এই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সরাইল ও আশুগঞ্জকে একটি আধুনিক ও ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এই এলাকার মানুষের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত।

নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, দেশের অধিকাংশ আসনে প্রার্থীর নাম ঘোষণাকে কেন্দ্র করে যখন আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল–আশুগঞ্জের মানুষ এখনও জানেন না তাদের প্রতিনিধি কে হবেন। এটি এই এলাকার মানুষের জন্য দুর্ভাগ্যজনক।

গত ১৭ বছরে রাজপথ ও জাতীয় সংসদে নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছর আমি কী করেছি, তা আলাদা করে বলার প্রয়োজন নেই— আপনারাই তা ভালো জানেন।”

তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবেন। বিগত ১৫ বছরে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আগামী নির্বাচনে তার পুনরাবৃত্তি হবে না— এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে কার কার কাছে অবৈধ অস্ত্র রয়েছে তা চিহ্নিত করতে হবে। বিশেষ করে ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, “২০২৬ সালের নির্বাচনে যারা প্রার্থী হবেন এবং যারা ভোট দিতে আসবেন— তাদের প্রত্যেকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

সরাইল–আশুগঞ্জের মানুষের দোয়া ও সমর্থন কামনা করে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু কাজ করে যেতে চান। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে তিনি নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা স্থানীয় রাজনীতিতে তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে