প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন একদল তরুণ-যুবক। বেলা ২টা ২৫ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় তাঁরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
জুমার নামাজের পর আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মা’মুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তরুণ-যুবকেরা। আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।
মিছিলটি কিছুক্ষণ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে। সেখানে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গিয়ে কয়েক মিনিট স্লোগান দেন আন্দোলনকারীরা।
এরপর আবার সেখান থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে আসেন আন্দোলনকারীরা। এ সময় বায়তুল মা’মুর মসজিদের সামনে থাকা বিপুলসংখ্যক পুলিশকে লক্ষ্য করে তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। অবশ্য পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুলিশের সামনে দিয়েই মিছিলটি সায়েন্স ল্যাব মোড়ে আসে।
সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। বেলা ২টা ২৫ মিনিটে এই প্রতিবেদন লেখার সময়ও তাঁরা সেখানে অবস্থান করছিলেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে আন্দোলনকারীদের মিছিলের ঘোষণায় আজ জুমার নামাজের আগেই সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের গাড়ি ও সাঁজোয়া যানের অবস্থান দেখা যায়। ধানমন্ডির স্টার হোটেলের সামনে দেখা যায় বিজিবির একটি গাড়ি।

সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।
১ দিন আগে
রাশেদ খাঁনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান
২ দিন আগে
দলের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।
২ দিন আগে
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’
৩ দিন আগে