কোটাসংস্কারে হত্যাকাণ্ডের বিচার দাবিতে শিক্ষকদের সমাবেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলমান কোটাসংস্কার আন্দোলনে হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচার করে শাস্তি দেওয়াসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক।

আজ বুধবার দুপুরে ‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ’ শীর্ষক এই কর্মসূচি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে।

সমাবেশে সমাপনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন। তিনি বলেন, ‘শপথের মর্যাদা আপনারা (সরকার) রক্ষা করেন না। অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে একসময় কোটা বাতিল করেন, আবার...। আমরা যারা প্রশ্ন করতে ভুলে গিয়েছি, আমাদের কথা বলার অধিকারের কথা আমরা শিক্ষার্থীদের কাছে নতুন করে শিখছি।’

তিনি বলেন, ‘প্রতিটি হত্যা-নির্যাতনের বিচার করতে হবে। দোষী ব্যক্তিদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে। আহত ব্যক্তিদের যত দূর সম্ভব ক্ষতিপূরণ দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কোনো কিছুতে বাধ্য করা যাবে না। সবাই শিক্ষার্থীদের পক্ষে থাকুন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা বলেন, নিপীড়নবিরোধী শিক্ষকসমাজের কাছ থেকে তারা সুনির্দিষ্ট কিছু দাবি জানাচ্ছেন। এগুলো হলো হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ীদের খুঁজে বের করে বিচার করে শাস্তি দিতে হবে; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেভাবে সামরিকায়ন হচ্ছে, বিজিবি ঢোকানো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে; শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে, ক্যাম্পাসে তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করতে হবে; ইউজিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধ করার পায়তারা বন্ধ করতে হবে এবং যৌক্তিকভাবে কোটা সংস্কার করতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

৩ দিন আগে