এনসিপির ইশতেহারে ‘সেকেন্ড রিপাবলিক’, যা আছে ২৪ দফায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২১: ০৩
রোববার কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশে’র জন্য ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: রাজনীতি ডটকম

কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশে’র ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ইশতেহারকে তিনি বাংলাদেশকে ‘সেকেন্ড রিপাবলিক’ হিসেবে গড়ে তোলার ইশতেহার হিসেবে অভিহিত করেছেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপি আয়োজিত সমাবেশে ২৪ দফার এ ইশতেহার ঘোষণা করেন নাহিদ। এক বছর আগের এ দিনে একই জায়গায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে সরকার পতনের এক দফা ঘোষণা করেছিলেন তিনি।

এক বছর আগের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আবার শহিদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।’

এনসিপির ইশতেহারে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক ঘোষণার পাশাপাশি রয়েছে জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারসহ রাষ্ট্রকাঠামোর বিভিন্ন খাতের সংস্কারের প্রতিশ্রুতি। জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় সরকার, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের মতো বিষয়গুলোও স্থান পেয়েছে ইশতেহারে। রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কল্যাণমুখী অর্থনীতির কথা।

ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্ত্বার মর্যাদা; নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন; তারুণ্য ও কর্মসর্মংস্থান; বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি; টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব; শ্রমিক-কৃষকের অধিকার; জাতীয় সম্পদ ব্যবস্থাপনা; নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা; জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা; প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার; বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশলের মতো বিষয়গুলোও এসেছে এনসিপির ইশতেহারে।

NCP Shomabesh At Shahid Minar Rajneete Photo 03-08-2025 (1)

কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপির সমাবেশে নেতাকর্মীদের ঢল। ছবি: রাজনীতি ডটকম

এনসিপির ২৪ দফা ইশতেহার পড়ুন এখানে—

ইশতেহার ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহিদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম— এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি।

তিনি আরও বলেন, আজ আবারও এই শহিদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি— আসুন, আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সব নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে