ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট নতুন করে ম্যানুয়ালি তথা হাতে গণনা চেয়ে আবেদন করেছেন উমামা ফাতেমা। ওই নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ছিলেন তিনি। তিন হাজার ৩৮৯ ভোট নিয়ে ভিপি প্রার্থীদের মধ্যে ছিলেন চতুর্থ স্থানে।
ভোটের পাঁচ দিন পর সোমবার (১৫ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে উমামা লিখিত আবেদন করেন তার নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে।
আবেদনে উমামা লিখেছেন, আমরা ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোটগণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।
এর আগে গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সে দিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়তে বাড়তে প্রার্থীরা নানা ধরনের অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ তুলতে শুরু করেন। নিজেরা একে অন্যের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তোলেন।
দিনভর ভোট শেষে বিকেল ৪টার পর শুরু হয় ভোট গণনা। তবে রাতে ভোট গণনা করে শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা পর ভোট গ্রহণের পরদিন সকাল ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
ভোটের ফলাফলে দেখা যায়, ভিপি-জিএস-এজিএসসহ ডাকসুতে ২৮টি পদের ২৩টিতেই জয় পান ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।
ওই নির্বাচনে ভিপি পদে শিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান। তিনি পান পাঁচ হাজার ৭০৮ ভোট। তিন হাজার ৮৮৩ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। উমামা ফাতেমা পান তিন হাজার ৩৮৯ ভোট। আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আবদুল কাদের ভিপি পদে পান এক হাজার ১০৩ ভোট।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী ৪ আগস্ট বৈঠকে বসছে। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ মৌলিক মতপার্থক্যের কারণে বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্যই থাকছে।
১৬ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি দেখছি যে, কিছুই বদলায়নি।’
১৬ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’
২০ ঘণ্টা আগে
অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।
১ দিন আগে