প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতিবেদক, রাজনীতিডটকম
অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ‘যেকোনো মূল্যে’ নির্বাচন আয়োজনের ঘোষণা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চ বলেছে, বর্তমান ফ্যাসিবাদী সরকারবিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সহিংসতা ও নাশকতা সৃষ্টি করে। আর সেই দায় বিরোধী দলের ওপর চাপিয়ে নেতা-কর্মীদের মামলা ও গ্রেপ্তার করে আন্দোলন দমনের ঘৃণ্যপথ অবলম্বন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, যখন হাজার হাজার বিরোধী দলীয় নেতা-কর্মী জেলে এবং লাখ লাখ নেতা-কর্মী পুলিশি নির্যাতনের ভয়ে বাড়িছাড়া, তখন এইরকম অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ‘যেকোনো মূল্যে’ নির্বাচন আয়োজনের ঘোষণা জাতির সঙ্গে প্রতারণার শামিল। এগুলো পরিষ্কার করে এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়! তাই দেশের জনগণ যেই নির্বাচনে অংশ নেবে না, সেই নির্বাচনে বাংলাদেশের কোনো বিরোধী দল অংশ নেবে না। আর যারা অংশ নেবে তারা ভবিষ্যতে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে।
অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানায় গণতন্ত্র মঞ্চ। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীর মুক্তির দাবিতে যুগপৎ ধারায় আগামীকাল ১২ ও ১৩ নভেম্বর সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে উদাত্ত আহ্বান জানানো হয়।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে