সরকারে রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগের খোঁজে: ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারে রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিমিয়ের সময় দলের মহাসচিব এ কথা বলেন।

মতবিনিময়ের সময় পার্বত্য চট্টগ্রামে সহিংসতা এবং ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির ঘটনার উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামের দুটি জেলায় যে যে ঘটনা ঘটেছে সেটি বিচ্ছিন্ন ঘটনা না, ইউনিভার্সিটিতে যেটা ঘটেছে সেটাও বিচ্ছিন্ন ঘটনা না। এখানে বিরাজনীতিকরণের আভাস আছে। শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য প্রচার করছে, সে কারণে এখানে আরও উসকানি আছে। যারা দায়িত্বে আছেন তাদের অভিজ্ঞতার সঙ্কট এখানে একটা কারণ।

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের সবাই টেকনোক্রেট হওয়ায় রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার কারণে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। পতিত সরকারের আমলারা এখনো থেকে যাওয়ায় সেই সুযোগ আরও বেশি থেকে যাচ্ছে। শুরুতে আনসার পরে বিভিন্ন অ্যাসোসিয়েশন পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করেছে।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে; না হলে এ ধরনের সমস্যা থেকেই যাবে। আওয়ামী লীগ সমাধানের চেষ্টা করেনি। একদিনের আলোচনায় এগুলো শেষ হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা ভালো হয়নি। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান হতে পারে না। এসব সিদ্ধান্ত সরকারকে প্রশ্নবিদ্ধ করে। লেজুরবৃত্তিক রাজনীতি বন্ধ করে সুস্থধারার ছাত্র রাজনীতি না থাকলে দেশে রাজনীতি টিকে থাকবে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুল আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন: জামায়াত

শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা জানিয়ে বলেন, বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্

২ দিন আগে

জাতীয় যুবশক্তির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি ও প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

২ দিন আগে

ফাঁসিতে ঝুলব, না হয় গুপ্ত শিবিরকে হত্যা করব: ইবি ছাত্রদলের সাবেক সভাপতি

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যদি কোনো নোংরামি করা হয়, আমরা হয় মারব, না হয় মরব। হয় ফাঁসিতে ঝুলব, না হয় ওই গুপ্ত শিবির সন্ত্রাসীদেরকে নিজেরা আইন হাতে তুলে নিয়ে হত্যা করব।’

২ দিন আগে

ইতিহাসে দুই মাসে কোনো সরকার এত অজনপ্রিয় হয়েছে কি না—নাহিদ ইসলামের প্রশ্ন

ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

২ দিন আগে