৩ দফা দাবিতে রাতভর জবি শিক্ষার্থীদের সড়কে অবস্থান

জবি প্রতিনিধি
কাকরাইল মোড়ে বৃহস্পতিবার ভোরে দেখা যায় কেউ রাস্তার ওপর শুয়ে আছেন, কেউবা বসে আছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি আগামী অর্থবছর থেকে কার্যকর করাসহ তিন দফা দাবি পূরণে রাতভর সড়কে অবস্থান করেছেন শিক্ষার্থীরা।

অন্য দুটো দাবি হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার (১৫ মে) সরেজমিনে দেখা যায়, কেউ রাস্তার ওপর শুয়ে আছেন, কেউবা বসে আছেন। আবার কেউ অন্যকে উজ্জীবিত রাখতে স্লোগান দিচ্ছেন, কেউ আবৃতি করছে কবিতা- এভাবেই কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে রাতভর অবস্থান নিয়েছেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অবস্থান কর্মসূচিতে রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, শিবির, ছাত্রঅধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন। শিক্ষার্থীরা বলছেন, ‘মার যখন খেয়েছি, মার আরও খাবো। তবুও অধিকার আদায় না করে ক্যাম্পাসে ফিরবো না।’

জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, আমরা রাস্তায় যখন নেমেছি, রাস্তা থেকেই সব দাবির ফয়সালা হবে। সাধারণ শিক্ষার্থীদের পাশে সব ক্রিয়াশীল সংগঠনের পাশাপাশি ছাত্রদলও আন্দোলনে আছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আমরা সব সময় আপসহীন। পুলিশ আমাদের ভাই-বোনের ওপর নির্মমভাবে নির্যাতন করেছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে