প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গঠিত এ সংগঠন দীর্ঘ পথ পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া মাহফিলের মাধ্যমে দিনটির সূচনা করা হয়। দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে দলীয় কর্মীদের দিকনির্দেশনা দেবেন।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেন, গণমানুষের মুক্তি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ছাত্রদল কাজ করছে। বিগত আন্দোলনে শহীদদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার আমাদের।
তিনি আরও বলেন, ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেয়া হবে।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’
১ দিন আগে
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে
বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
২ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
২ দিন আগে