চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ২৪ ঘণ্টা না পেরোতেই ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর ওয়াসা এলাকায় এ মিছিল করে ছাত্রলীগের ১০ থেকে ১২ জন কর্মীর একটি দল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ব্যাটারি গলির সামনে সড়কে জয় বাংলা স্লোগান দিয়েই এ মিছিল শুরু করে এক দল তরুণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিতে দেখা যায়, মাস্ক পরিহিত তরুণেরা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে। শেখ হাসিনার সরকার, বারবার দরকার- বলে স্লোগান দেয়। অবশ্য এ মিছিলের স্থায়ীত্ব ছিল বরাবরের মতো মাত্র কয়েক মিনিটের।
এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।
৫ আগস্ট, তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর ১৮ অক্টোবর রাতে নগরীর জামালখান থেকে চেরাগী পাহাড় এলাকায় প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল করে৷ এরপর থেকে চট্টগ্রামে এ নিয়ে তৃতীয়বার ছাত্রলীগ কর্মীদের মিছিল হলো।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৪ দিন আগে