চট্টগ্রাম প্রতিনিধি

দেশের বর্তমান প্রেক্ষাপটে সর্বক্ষেত্রে সংযম প্রদর্শন করে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করার মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নগরে ভিআইপি টাওয়ারে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১০ এর আওতাধীন ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
আবদুল্লাহ আল নোমান বলেন, আত্মতৃপ্তিতে তুষ্ট হলে চলবে না কারণ এখনো নানা রকম ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের অনেক দোষর এখনো সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় বহাল রয়েছে এবং তারা সুযোগের অপেক্ষায় আছে, তাই আমাদের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচন অনেক কঠিন ও চ্যালেঞ্জের হবে। আগামী নির্বাচনে আমাদেরকে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। দলে সুবিধাবাদীদের অনুপ্রবেশ যাতে না ঘটে এবং দলের নাম ব্যবহার করে কেউ যাতে কোন অপকর্ম করতে না পারে সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে।
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা সাঈদ আল নোমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ—সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক জমীর উদ্দীন নাহিদ, নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ওয়ার্ড বিএনপি নেতা লেদু, মোহাম্মদ বাতেন, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ খলিল, নাজিম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ বাহার, মোহাম্মদ বশির, মোহাম্মদ কমরু, মোহাম্মদ রফিক, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মোতালেব, তোফাজ্জল, দুলাল, মোহাম্মদ ফারুক, ছাত্রদল নেতা জনী, হানিফ, রুবেল, সাফায়েত, মহিলা দল নেত্রী ফাতেমা, হোসনা, আনজুমান আরা, লালমতি প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে