প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে শুধু রাজনীতি নয়, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেছেন, বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, সংসদ এবং নির্বাচন কমিশনসহ সবকিছু প্রতিহিংসার রাজনীতির কারণে ধ্বংস হয়পছে। এর থেকে বের হওয়ার একটি মাত্র উপায় হলো আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।
বুধবার (৬ মার্চ) রাজধানীর বানানীতে কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বাসায় তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, আজকে সন্ত্রাসীর সেই জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা বিশ্বকে ভাঁওতাবাজি দিয়ে তাদেরকে প্রতারিত করা যাবে, সেটি সম্ভব নয়। ৭ জানুয়ারি সেটি প্রমাণিত হয়েছে।
মেজর হাফিজের কারাগারে পাঠানোর প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এই জাতির যে অবক্ষয় আজকে এই সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে অবক্ষয়ের বহিঃপ্রকাশ ঘটছে মঙ্গলবার। দুঃখজনক, লজ্জাজনক এবং এর নিন্দা জানানোর কোনোরকম ভাষা আমাদের জানা নেই। শুধু এই কথাই বলতে পারি, সরকার আক্রোশ বা প্রতিহিংসার বশে এসব করছে।
মেজর হাফিজের মামলা প্রসঙ্গে তার স্ত্রী দিলারা হাফিজ বলেন, এটির একেবারেই ভিত্তি নেই। সাক্ষীদের কোনো পাত্তা নেই। আলামতও ছিলো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার স্বামীর এখন বয়স চলছে ৭৯ প্লাস। বয়স্ক মানুষ। সম্প্রতি উনার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া মঙ্গলবার উনাকে পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) ভর্তি অনুমতি দিয়েছে।
পরে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে দেখতে রাজধানীর মেরুল বাড্ডায় তার বাসায় যান আবদুল মঈন খান।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে