গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করুন : সিপিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তারা বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত চলছে। গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এর বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনস্থ সিপিবির কেন্দ্রীয় কার্যালয় সামনে ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলায় শহীদ হিমাংশু, মজিদ, হাশেম, মোক্তার, বিপ্রদাস স্মরণে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা।

এর আগে অস্থায়ী বেদীতে সিপিবিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান প্রমুখ।

সমাবেশে কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, দেশে প্রগতির ধারাকে বাধাগ্রস্ত করার জন্য ২০০১ সালের সিপিবির মহাসমাবেশে বোমা হত্যাকাণ্ড চালিয়েছিল ধর্মান্ধ গোষ্ঠী অগণতান্ত্রিক লুটেরা শাসকগোষ্ঠী।

গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। নির্বাচনকে ঘিরে জামায়াত-শিবির গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, অন্তবর্তী সরকার গণভোট নিয়ে বিতর্কিত ভূমিকা রাখছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে মব সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। মাজার, ছায়ানট, উদীচী, সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারার বিপরীতে সাম্প্রদায়িক উগ্রবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের ধারাকে বিকৃত করা হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করেছে। লুটপাট সন্ত্রাস গুম খুনের রাজত্ব কায়েম করেছে। দেশে ফ্যাসিস্ট শাসনে যেন আর ফেরত না আসে এবং উগ্র সাম্প্রদায়িক উত্থান ঠেকাতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

মোহাম্মদ শাহ আলম বলেন, কমিউনিস্ট পার্টি ব্রিটিশবিরোধী সংগ্রাম থেকে আজ পর্যন্ত গণতন্ত্র, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশবিরোধী শক্তি কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করার বারবার চেষ্টা করেছে। কিন্তু কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করতে পারেনি। বর্তমানে সিপিবি অফিসে হামলার হুমকি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সিপিবি সব অপশক্তিকে মোকাবেলা করবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১৩ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে