নওগাঁ প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় দল ছিল। তারপরেও বিএনপির জনপ্রিয়তা দেখে নিরপেক্ষ ভোট দিতে ভয় করেছে তারা। জোর করে ক্ষমতায় ছিল।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের নওয়োয়ান মাঠে নওগাঁ পৌর ও সদর উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অনেকেই বলে থাকেন বিএনপির মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না। সেই সব নিন্দুকদের বলব, আজকে নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল দেখার জন্য।
এখানে এসে দেখে মনে হচ্ছে যেন, কোনো ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের ভোট হচ্ছে। নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। কোনো কলহ, হট্টগোল নেই। বিএনপির দেশের পাশাপাশি দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে থাকে।
নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি পদে দেওয়ান মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আ স ম আল কাফী তুহিন নির্বাচিত হয়েছেন। এছাড়া নওগাঁ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ও দিদারুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে তাঁদের নাম ঘোষণা করা হয়। কাউন্সিলরদের ভোটে তাঁরা নির্বাচিত হয়েছেন।
জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক এসএম রেজু,আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে