আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে : মির্জা আব্বাস

কুমিল্লা প্রতিনিধি
ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এই সরকারের বিরুদ্ধে পত্রিকা, অনলাইন, টিভি মিডিয়ায় কোনো সমালোচনা নেই। আওয়ামী লীগের আমলে দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিল না, এখনো একই অবস্থা। আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা। তাই দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। এই সরকারের কাছ থেকে আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে।’

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারের হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়। গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আগে আমরা কুকুরের মুখে ছিলাম, আজ কুকুর থেকে বাঘের মুখে পড়েছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন আমাদের ন্যায্য পাওনা। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার। সেটি আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না। আমি হয়তো আরো দেরিতে নির্বাচনের কথা বলতাম, কিন্তু এখনই কেন বলছি? কারণ আমি দেখছি আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবারও বলছি এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়।’

তিনি বলেন, ‘সদস্য সংগ্রহের বিষয়ে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে যারা সুযোগসন্ধানী। কোনো সময় রাজপথে আসে নাই মিছিল করে নাই মিটিংও করে নাই। হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল অথবা আছে, সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে। আর বদনামটা বিএনপির ঘাড়ে আসছে। সেখান থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং সেই শ্রেণির লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়ই। এটাকে মাথায় রাখতে হবে।’

কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে