পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির দলীয় পতাকা

পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, যে বিচারের কথা আমরা শুনেছি, সেই বিচার হয়েছে, সেই বিচার কি হয়নি, সেই বিচারে কি আপিল হয়েছে, সেই আপিলের শুনানি আজকে ১৫ বছর পার হয়েছে।

তিনি বলেন, ২০১১ সালে আরেকটি বিস্ফোরক মামলা দেওয়া হয়েছে… সেই মামলার বিচার কার্য আজকে পর্যন্ত কেন বিলম্বিত হচ্ছে? একটি কথা আছে আমাদের বাংলা ভাষায় যে, বিচারের বাণী নিভৃতে কাঁদে।

রবিবার সকালে বনানী সামরিক কবরাস্থানে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের পর তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ইংরেজী ভাষায় একটি কথা আছে যে, যদি বিচার বিলম্বে হয়, তাহলে সেই বিচারের কোনো মূল্য থাকে না। কাজেই আজকে আমরা শুনেছি যে, সেই বিচার প্রক্রিয়া এখনো ঝুলে আছে… কেন ঝুলে আছে, কেন সেই অভিযোগে যাদের কারাবন্দি করে রাখা হয়েছে… তারা আজকে পর্যন্ত বিনা বিচারে কেন তারা কারাবাস করছে?

আবদুল মঈন খান বলেন, একটি জাতির ইতিহাসে এই ধরনের দুঃখজনক ঘটনা কোনো জাতির ইতিহাসে কখন ঘটেছে আমাদের জানা নেই। আজকে আমরা শুধু একটি কথাই বলব, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন সুশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে ন্যায়বিচার পান… আমরা সেটাই প্রত্যাশা করি। অপরাধী শাস্তি পাবে সে সম্বন্ধে আমাদের কিছু বলার নাই।

তিনি আরো বলেন, কিন্তু আমরা যে আইনের ব্যবস্থায় বিশ্বাস করি তার ওপরে ভিত্তি করে বাংলাদেশের প্রোসপোডেন্স এবং জাস্টিস সিষ্টেম দাঁড়িয়ে আছে। সেখানে একটি কথা বলা আছে, সেই কথাটি হচ্ছে যে, কোনো দোষী ব্যাক্তি যদি কোনো আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যায়, সেটা হতে পারে না। কিন্তু একজন নির্দোষ ব্যক্তিও যেন কখনো শাস্তি না পায়। আমরা সেই নীতিতে বিশ্বাস করি। তাই বিডিআর ট্র্যাজেডিতে যেসব মানুষ এ সংক্রান্ত মামলায় অভিযুক্ত হয়েছেন, তাদের সুবিচার কামনা করি।

তিনি বলেন, বিচার কাজে কখনো কোনো ইন্টারফেয়ারেন্স করা এটা যুক্তিযুক্ত নয়। এটা বিচারাধীন বিষয় আছে…আমাদের যারা বিচারক রয়েছেন, তাদের যে নীতি সেই নীতিতে অবিচল থেকে ন্যায় বিচারের মাধ্যমে এই বিষয়টি অতি দ্রুত সুরাহা করবেন আজকে ১৫ বছরের পরে আমরা সেই প্রত্যাশা করি।

সকাল সাড়ে ১০টায় আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বনানী সামরিক কবরাস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের স্মরণে স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল জয়নাল আবেদীনসহ তৎকালীন বিডিআরের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর এর কতিপয় বিপৎগামী উচ্ছৃঙ্খল সদস্যদের হাতে নিরস্ত্র সেনা সদস্যদের হত্যাকাণ্ডের ১৫তম শাহাদাতবার্ষিকীতে নিহতদের কবরে পুস্পমাল্য অর্পণের এই শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান হয়।

পিলখানার বিদ্রোহ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ৪২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে