প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক সিইসির সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে, সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি।
সোমবার (২৩ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সেখানে কেউ বেআইনি কাজ করবে এটা বিএনপির কখনোই বরদাশত করবে না। নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় যারা জড়িত সরকারকে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
তিনি বলেন, যারা অপরাধী তাদের আইনিভাবে বিচার হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সঙ্গে অসদাচরণ করবে এ ধরনের কোনো নীতিতে বিএনপি বিশ্বাসী নয়।
তিনি আরও বলেন, আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এ রকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে, আর সেখানে কেউ বেআইনি কাজ করবে তা সেটিতো হতে পারে না। কেন বেআইনি কাজ করার সুযোগ থাকবে?
রিজভী বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ৫ আগস্টের দিন থেকে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট ভিডিও বার্তা দিয়েছেন, দলের ভেতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা তখন যারা কারাগারে ছিলাম তখনও জেলে থেকে সবাইকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি। এখন পর্যন্ত বিএনপির যেসব নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় চার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে