প্রতিবেদক, রাজনীতি ডটকম

দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ১৩ জনকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিএনপি। তারা উপজেলা ভোটের চতুর্থ ধাপে লড়াই করছেন। প্রথম ধাপ থেকে এই পর্যন্ত ২১৬ জন প্রার্থীকে বহিষ্কার করল দলটি।
বুধবার (২২ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রংপুর ও কুমিল্লা বিভাগে তিনজন করে, ঢাকা ও সিলেট বিভাগে দুইজন করে এবং রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগে একজন করে প্রার্থী বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বহিষ্কৃতদের মধ্যে ৪জন উপজেলা চেয়ারম্যান পদে এবং তিন জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চতুর্থ ধাপে আগামী ৫ জুনে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি।
আর দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হওয়ার জন্য ৬৯ জন এবং তৃতীয় ধাপে প্রার্থী হওয়ার জন্য ৫৫ জনকে বহিষ্কার করা হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত ২১৬ জনকে বহিষ্কার করল বিএনপি।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে