জামিন নামঞ্জুর, বিএনপি নেতা সোহেল কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের কাজে বাধা ও নাশকতার তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৩১ মার্চ) ঢাকা মহানগরের দুটি ম্যাজিস্ট্রেট আদালত থেকে এ আদেশ হয়।

তিন মামলায় সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে এ বিএনপি নেতা আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। কিন্তু মহানগর ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামানের আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে সোহেলের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এ আইনজীবী বলেন, ‘হাবিব-উন নবী খান সোহেলকে পল্টন থানার দুই মামলায় দুই বছর করে চার বছর এবং নিউমার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। এই তিন মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন তিনি। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবরে এবং একই অভিযোগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুটি মামলা করে পুলিশ। গত বছর এই দুই মামলায় সোহেলকে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড আদালত। এ ছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১৫ সালের এক মামলায় গত বছর তাঁকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে