আ.লীগ গণতন্ত্রে বিশ্বাস করে কিনা পরীক্ষা করা দরকার: মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তা ১৮ কোটি মানুষের কাছে আগে পরীক্ষা করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণকে নিয়ে রাজনীতি করে। অতীতে একদলীয় শাসন থেকে বহুদলীয় গনতন্ত্র চালু করেছিল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আমরা কেন একটি ফ্যাসিস্ট একটি দলকে নির্বাচন করবো? বিগত ১৫ বছর আওয়ামী বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে।

মঈন খান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে পাক হানাদার বাহিনীর মুখে ফেলে দিয়ে কাপুরুষের মতো সীমান্ত পাড়ি দিয়েছিল। পরবর্তীতে ১৯৭৫ সালে সংসদে ১১ মিনিটের ব্যবধানে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আবার তারা গত ১৫ বছরে বাংলাদেশ অলিখিত 'বাকশাল টু' কায়েম করেছিল।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়, তারা বাধ্য হয়েছে ২০২৪ সালে ঠিক যেভাবে তারা ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে পাকা হানাদার বাহিনীর বন্দুকের মুখে রেখে ঠিক যেভাবে পালিয়ে গেছিলো।

আব্দুল মঈন খান বলেন, এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি, তাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে সেটি হচ্ছে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওপরে দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট। আমরা বিএনপি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে এই প্রত্যাশা ১৮ কোটি মানুষের। আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করব, যে গনতন্ত্রের জন্য ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ইনশাআল্লাহ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে