দেশের সব সমস্যার একমাত্র সমাধান জাতীয় নির্বাচন : জহির উদ্দিন স্বপন

ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সব সমস্যার একমাত্র সমাধান— জাতীয় নির্বাচন। নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে, তার জন্য সংস্কার দরকার। আমরা শর্ত দিয়েছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার, অবিলম্বে তা করতে হবে। বিলম্ব হলে আমরা আমাদের কণ্ঠস্বরকে কঠিন করব। বিলম্বকে আমরা বরদাস্ত করব না।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে এ আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, যারা অপ্রয়োজনে নির্বাচনের সময়ক্ষেপণ করতে চায়, তারা জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অপরাধে শেখ হাসিনাকে সবাইকে সঙ্গে নিয়ে ক্ষমতা থেকে উৎখাত করেছে। ভবিষ্যতেও কেউ যদি জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র দখল করতে চায়, আমরা তাদের ব্যাপারেও তীব্র পর্যবেক্ষণ বহাল রেখেছি।

বিশেষ বক্তার বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র গঠন করব, যেখানে নিশিরাতের ভোট হবে না। গত ১৭ বছরে বিএনপির সাতশ নেতাকর্মী গুম হয়েছে, হাজারো নেতাকর্মী খুন হয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছে। অসংখ্য মামলা এখনো চলমান। এসব থেকে উত্তরণের জন্য কাজ করতে হবে। এ কাজকে তারেক রহমান দায়িত্ব মনে করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল (অব.) আব্দুল হক, জেলা বিএনপির সভাপতি সহসভাপতি শাহবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেন হোসেন ও মাছুল আলম।

সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠান সফল করার জন্য। দোয়া পরিচালনা করেন কদমতলী মসজিদের ইমাম ও খতিব মজির উদ্দিন কাশেমী।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে