প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ গত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হাইজ্যাক করেছে। গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী সরকার। বিএনপিকে ভাঙার যত রকম ষড়যন্ত্র, সব করেছিল। কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি। বিএনপি ছিল, আছে, থাকবে। বিএনপি আওয়ামী লীগের মতো পালিয়ে যাওয়ার দল নয়।’
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। জনগণই সকল ক্ষমতা উৎস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের ভালোবাসা অর্জন করার জন্য। বন্যায় বিএনপির নেতাকর্মীরা বন্যার্তদের পাশে ছিল। বন্যায় ক্ষতিগ্রস্তদের এই মুহূর্তে পুনর্বাসন দরকার।
ইতিমধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করার জন্য কাজ করছে। আজকে আমরা বীজ, পোনা, ছাগল ও কৃষি উপকরণ বিতরণ করেছি।’
তিনি আরো বলেন, ‘শহিদ জিয়া কখনো আত্মসমর্পণ করেননি, খালেদা জিয়া কখনো আপোষ করেননি । আমাদের নেত্রী কখনো পালিয়ে যাননি।
গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না। আমাদের আন্দোলন চলমান থাকবে।’
অ্যাগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব), কুমিল্লার সভাপতি কৃষিবিদ প্রফেসর মো. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, অ্যাবের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিশেষ বক্তা ছিলেন অ্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিন, অ্যাবের সদস্য কৃষিবিদ মো. লিয়াকত আলী, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম শাহীন, অ্যাব কুমিল্লা চ্যাপ্টার সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রফেসর খন্দকার বোরহান উদ্দিনসহ অন্যান্যরা। পরে অ্যাব ও ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) আয়োজনে বুড়িচংয়ের বন্যায় ক্ষতিগ্রস্তদের বীজ, সার, গাছের চারা ও মাছের পোনা প্রদান করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে