আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারকে আরও সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি, আর এটি সরকারেরই দায়িত্ব। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে বিএনপি বারবার আহ্বান জানিয়ে আসছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি।

সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের পথে উত্তরণ ঠেকাতে কিছু অপশক্তি বাধা সৃষ্টি করতে চায়। তবে এ দেশের মানুষ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়েছে। এসব অপকর্ম দিয়ে জনগণকে থামানো যাবে না।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, তার কর্মময় জীবন এতটাই বিস্তৃত ও বর্ণাঢ্য যে একটি অনুষ্ঠান বা একটি প্রদর্শনীর মাধ্যমে তা পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। তার আন্দোলন-সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ব্যক্তিজীবনের নানা দিক আলাদা আলাদা আয়োজনের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করা যেতে পারে।

তিনি আরও বলেন, এ দেশের মানুষ খালেদা জিয়াকে জানতে ও বুঝতে চায় এবং তার জীবন থেকে শিক্ষা নিতে চায়। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা সরাসরি তার আন্দোলন-সংগ্রাম দেখেনি, এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে অনুপ্রাণিত হবে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় খালেদা জিয়া সারা জীবন লড়াই-সংগ্রাম করেছেন। তার জানাজায় মানুষের অভূতপূর্ব উপস্থিতি প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছেন।

নজরুল ইসলাম খান বলেন, সব রাজনৈতিক নেতা উত্তরাধিকার রেখে যেতে পারেন না। কিন্তু খালেদা জিয়া তার আদর্শের উত্তরাধিকার হিসেবে তারেক রহমানকে রেখে গেছেন। তিনি এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যার নেতৃত্বে মানুষ ইতিবাচক পরিবর্তন দেখতে চায়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইশতেহার ও নির্বাচন পরিচালনা একটি রাজনৈতিক প্রক্রিয়া। এ বিষয়ে দলের আলাদা টিম কাজ করছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।

দলীয় বিদ্রোহী প্রার্থী বিষয়ে তিনি জানান, দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদের মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। অনেকেই ইতোমধ্যে সাড়া দিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১ দিন আগে