প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা প্রথম থেকেই বলে এসেছি অন্তবর্তীকালীন সরকার যাদের নিয়ে গঠিত হয়েছে তারা এনজিও নিয়ে কাজ করেছেন। আরেকজন আছেন শিক্ষক। রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অভিজ্ঞতা নেই। বারংবার বলেছি বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাথে বসুন, ডাকুন। বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো। আমরা অভিজ্ঞতার আলোকে সুপরামর্শ দিতে পারতাম। কিন্তু তারা শুনছেন না। পরামর্শ নিতে অসুবিধা কোথায়?
বুধবার দুপুরে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত ডেঙ্গু সচেতনতা রোধে লিফলেট বিতরণের ১০ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বাংলামোটরে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ অতিষ্ঠ। কিছুতেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রশাসনসহ নানান জায়গায় পতিত স্বৈরশাসকের সিন্ডিকেট এখনও বিদ্যমান। এসব সিন্ডিকেট না ভাঙ্গতে পারলে গণঅভ্যুত্থানের শতভাগ সফলতা আসবে না। এসব সমস্যা নিরসনে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।
তিনি বলেন, বিএনপি জনগণ কর্তৃক সৃষ্টি। তাই জনগণের যখন বিপদে পড়ে, অশান্তিতে থাকে তখনই বিএনপি তাদের পাশে দাঁড়ায়। কিছুদিন আগে বন্যার সময় আমরা সাধ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতা সৃষ্টির জন্য এখনও বিএনপি কাজ করে যাচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে
এসময় বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সভাপতি খালিদ হাসান জ্যাকি, প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে