বিএমইউতে ডা. রফিকুল ইসলামের শয্যাপাশে মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ১৬
সোমবার বিএমইউতে চিকিৎসাধীন ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপির মিডিয়া সেল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। হাসপাতাল সূত্র জানায়, মহাসচিব কিছু সময় কেবিনে অবস্থান করে চলমান চিকিৎসা পদ্ধতি ও ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ডা. রফিকুল ইসলামের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন।

হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, ডা. রফিকুল ইসলামের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক দল তার সার্বিক অবস্থা নিয়মিত পর্যালোচনা করছেন।

উল্লেখ্য, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বিএনপির স্বাস্থ্য নীতিনির্ধারণী কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে যথাযথ চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১০ ঘণ্টা আগে

সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মির্জা ফখরুলকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

১১ ঘণ্টা আগে