নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে দিন। নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না।

রোববার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত এক বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন করেছে তা আমরা সহ্য করেছি। কিন্তু আন্দোলন থেকে কখনো মাঠ ছেড়ে পালাইনি। আগস্টের আন্দোলনের রূপ দিয়েছে দেশনায়ক তারেক রহমান। তার নির্দেশনায় এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারকে বলছি অতিদ্রুত নির্বাচন দিয়ে দিন। দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নাই তাই নির্বাচনের বিকল্প নেই।

ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দ. রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য সৈয়দ শহিদুল ইসলাম টিটু, আবদুল্লাহ কাফী শাহেদ, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মমিনুল হক নিক্সন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান টিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, টাঙ্গাইল বারের অতিরিক্ত পিপি লাল মাহমুদ, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা তাঁতি দলের আহ্বায়ক শাহ আলম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও ঘারিন্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে