প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহবায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদে হোসেন বলেছেন ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি বলেন আপনারা পাশের দেশের বড় বড় নেতাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন কিভাবে ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকবেলায় এগিয়ে আসতে হবে।শনিবার বিকেলে নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ছাত্র-জনতার পরাজিত শক্তির লোকেরা বসে নেই। তারা দেশে-বিদেশে নানা চক্রান্ত করছে। প্রশাসনের সকল সেক্টরে এখনও তাদের লোক বসে আছে। বর্তমান অর্ন্তবর্তী সরকারকে বলবো তাদের ব্যাপারে ব্যবস্থা নিন।
বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৪ দিন ধরে বন্যাদুর্গতদের মাঝে আমরা ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সহায়তা আমরা পৌঁছে দিয়েছি। তিনি বলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, গৃহবধু, রিকশা ওয়ালা, শ্রমজীবী মানুষ, প্রবাসী ভাই ও বোনেরাসহ অসংখ্য মানুষ আমাদের ত্রাণ তহবিলে সহায়তা করেছে। আমরা আগামী কিছুদিনের মধ্যে তাদের পুর্নবাসনে সহায়তা করবো। তাদের বাড়ি ঘর নির্মাণ, কৃষি কাজ, বীজ সরবরাহসহ বিভিন্নভাবে তাদের দলের পক্ষ থেকে সাধ্যমত সহায়তা করা হবে। তিনি বলেন বন্যাকবরিত এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়ছে। সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ আমাদের চিকিৎসকরা। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব এ্যাড. আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, যুবদলের রেজাউর করিম পল, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবিরসহ ত্রাণ সংগ্রহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে