অপশক্তির চক্রান্ত প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান তারেক রহমানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের তাগিদ দিয়েছেন। তিনি বলেন, দেশের গণতন্ত্রকে সচল রাখতে হলে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন অপরিহার্য।

শহীদ কে এম নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়; এটি মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার নাম। শহীদ জেহাদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা দিতে হবে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে এবং গণতন্ত্রকে দৃঢ় ভিত্তিতে পুনঃপ্রতিষ্ঠা করতে।’

তিনি বলেন, ‘নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদ এক অবিস্মরণীয় নাম। রক্তক্ষয়ী আন্দোলনে শহীদ জেহাদ পুলিশের গুলির সামনে অকুতোভয় হয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর এই ত্যাগের ধারা দেশের গণ-অভ্যুত্থানকে এগিয়ে নেয় এবং শেষ পর্যন্ত স্বৈরশাসক এরশাদের পতনে অবদান রাখে।’

তারেক রহমান আরও বলেন, ‘স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিলেন। শহীদ জেহাদ তাঁর জীবন উৎসর্গ করেছিলেন গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য। আমরা যদি তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে তাঁর আত্মা কষ্ট পাবে।’

শহীদ জেহাদ দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে বলেন, ‘শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগের স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা হবে আমাদের মূল লক্ষ্য। তাতেই তাঁর আত্মা শান্তি পাবে।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে