প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্রলীগ-যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২২ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্বমৈত্রী কামনায় শান্তি শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনা এমন এক পরিবেশ সৃষ্টি করেছেন যাদের আগে ঘরে খাবার ছিল না তাদের কোটি কোটি টাকার লোক হয়েছে। আমরা আগে শুনেছি জমিদাররা রাজনীতি করলে তাদের জমিদারি ফতুর হয়ে যায় আর এখন ছাত্রলীগ করলে হাজার কোটি টাকা পাচার করা যায়; যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়।’
রিজভী বলেন, ‘এই সরকার জোর করে ক্ষমতায় আছেন। মানুষের ভোট কেড়ে নিয়েছেন মানুষের হাঁটাচলা বন্ধ করে দিয়েছে। মানুষের সমাবেশ করার অধিকার বন্ধ করেছে। মানুষের কণ্ঠের স্বাধীনতাকে বন্ধ করেছে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘গৌতম বুদ্ধ বলেছিলেন আত্মদীপ হও অর্থাৎ নিজের অন্তরের আলোতে তোমরা চলো। শেখ হাসিনা নির্দেশ দেন আমাদেরকে কীভাবে চলতে হবে, আমাদেরকে সমাবেশ করার জন্য পুলিশের পারমিশন নিতে হয়। গৌতম বুদ্ধের যে বাণী ‘আত্মদীপ হও’ সেই অন্তরের আলোতেই আমরা চলি আর সেই চলার পথে কেউ বাধা বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে প্রতিরোধ করা এটা ন্যায় সঙ্গত।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাশ অপু, জন গোমেজ, দীপেন দেওয়ান, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, হাবিবুর রশিদ হাবিব, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা ইমতিয়াজ বকুল, জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে