বাংলাদেশের প্রতি চীনের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে : ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৪: ৫৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের প্রতিশ্রুতি ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর হবে।

বুধবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আজকের বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ। বৈঠকে স্পষ্ট করে বলেছেন, তারা (চীন) আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ-রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন বাংলাদেশের জনগণের পাশে থাকবে। এই প্রতিশ্রুতি তারা আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন।

তিনি বলেন, চীন বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটিও আমরা অ্যাপ্রিশিয়েট করছি। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছে, সেটির জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।

বিএনপি মহাসচিব বলেন, চীন মনে করে বিএনপির সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক, তা দৃঢ় থেকে দৃঢ়তর হবে। দেশের উন্নয়নের জন্য যে সহযোগিতা... তা আরও বৃদ্ধি পাবে। আমরা বিশ্বাস করি, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। পারস্পরিক আস্থা-বিশ্বাসের ওপর ভিত্তি করে সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ নেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে