প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনগণ প্রত্যাশা করছে আগামী ৭ জানুয়ারি একদলীয় ডামি নির্বাচন বর্জনের দাবিতে গণকারফিউ কর্মসূচি দেয়া হোক বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফহুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, ১৯৯৬ সালের ১৫ ই ফেব্রয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সংবিধান রক্ষার্থে যে নির্বাচন করেছিল সেই সময় আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন ১৫ই ফেব্রয়ারি গনকারফিউ কর্মসূচি পালন করা হবে। আজকে বিএনপির মত বড় দলকে বাহিরে রেখে যে একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জনগণ প্রত্যাশা করে আগামী ৭ জানুয়ারি ও গণকারফিউ কর্মসূচি দেয়া হোক।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে ডামি নির্বাচন বর্জনের দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ৭ জানুয়ারি নির্বাচনকে জনগণ আগে বলা শুরু করেছিল ভাই আর ডামি। এখন বলা শুরু করেছে ৪ পুত্রের নির্বাচন নৌকা, ট্রাক, ঈগল আর পালক পুত্রের লাঙ্গল। তাই আমরা মনে করি দেশে গণতন্ত্র ফেরানোর জন্য এবং মানবাধিকার ফেরানোর জন্য বিএনপি যে আন্দোলনে আছে এই আন্দোলন ইনশাল্লাহ চলবে সরকার বাধ্য হবে একদলীয় দামি নির্বাচন বাতিল করতে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে কঠোর আন্দোলনের বিষয়ে বিএনপি নিশ্চয়ই চিন্তা করবে।
এ সময় সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল রানা, কৃষকদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, মৎসজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, মহিলা দলের নেত্রী ফারজানা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে